মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

ক্রিকেট ফাইনালে বাঘাডুবা সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন কলকিহারা নাইট রাইডার্স

অনলাইন ডেস্ক ০১ July ২০২৬ · Wednesday · ০৯:৪৮ অপরাহ্ণ
ক্রিকেট ফাইনালে বাঘাডুবা সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন কলকিহারা নাইট রাইডার্স

সামরুল হক, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭নং মেরুরচর ইউনিয়নের কলকিহারা দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত কলকিহারা সুপার লীগ (KSL)–২০২৬ এর জমজমাট ফাইনাল ক্রিকেট ম্যাচ। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এই ফাইনাল ঘিরে সকাল থেকেই খেলাপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বাস আর ক্রিকেটপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কলকিহারা নাইট রাইডার্স ও বাঘাডুবা সুপার কিংস। টসে জিতে ব্যাটিংয়ে নেমে কলকিহারা নাইট রাইডার্স ১২ ওভারে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ১৮০ রান সংগ্রহ করে এবং প্রতিপক্ষের সামনে ১৮১ রানের কঠিন লক্ষ্য নির্ধারণ করে।

জবাবে ব্যাট করতে নেমে বাঘাডুবা সুপার কিংস শুরু থেকেই লড়াই চালিয়ে গেলেও কলকিহারা নাইট রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে শেষ পর্যন্ত লক্ষ্য স্পর্শ করতে পারেনি। নির্ধারিত ১২ ওভারে তারা ১৬২ রান সংগ্রহ করে। ফলে ১৮ রানের জয় নিয়ে কলকিহারা নাইট রাইডার্স কলকিহারা সুপার লীগ (KSL)–২০২৬ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স-আপ হয় বাঘাডুবা সুপার কিংস।

খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। 

প্রথম পুরষ্কার ছিল একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল একটি ২৪ ইঞ্চি এলইডি।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং দর্শকদের করতালিতে পুরো মাঠ আনন্দমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা মো. মিজানুর রহমান, সুপার, কলকিহারা বাঘাডুবি দাখিল মাদ্রাসা এবং সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৭নং মেরুরচর ইউনিয়ন।

চেয়ারম্যান পদপ্রার্থী মেরুর চর ইউনিয়ন পরিষদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান, ৭নং মেরুরচর ইউনিয়ন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. শাজাহান শাওন, সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল (বিএনপি)।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম মঞ্জু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৭নং মেরুরচর ইউনিয়ন; মো. জজ মিয়া, জুনাঈদ মেটালিক, বাড়িধারা, ঢাকা; এবং মো. আব্দুল হক, সহকারী শিক্ষক, কলকিহারা বাঘাডুবি দাখিল মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন, মেম্বার, ৮নং ওয়ার্ড; মো. রুস্তম আলী, সভাপতি, বিএনপি ৮নং ওয়ার্ড; মো. আকিবুল হাসান লুলু, সাধারণ সম্পাদক, বিএনপি ৮নং ওয়ার্ড; মো. কামরুজ্জামান (মিস্টার), বিশিষ্ট ব্যবসায়ী, জব্বারগঞ্জ বাজার; মো. হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক, মেরুরচর ইউনিয়ন শাখা; সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক ও মো. সামরুল; চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনোয়ার হোসেন (হক সাহেব) এবং মো. মাহাবুবুর রহমান লাভলু; বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল্লাহ এবং মো. আনারুল, স্বত্বাধিকারী, মুসলিম জুয়েলার্স, জব্বারগঞ্জ বাজার।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালমান, সজীব, রিপন, সৌরভ ও কাওছার। পুরো টুর্নামেন্টের আয়োজন করে কলকিহারা ক্রিকেট ক্লাব।

সার্বিক সহযোগিতা করেন, সাংবাদিক বিপ্লব পাঠান স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এমন সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন।

উৎসবমুখর পরিবেশ, দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি কলকিহারা ও আশপাশের এলাকার ক্রিকেটপ্রেমীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ