শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মাদক-জুয়া নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি

অনলাইন ডেস্ক ৩০ June ২০২৬ · Tuesday · ০৯:১২ অপরাহ্ণ
মাদক-জুয়া নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- তাড়াইল থানা ওসি

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নে মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। 

প্রধান অতিথি ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম তার বক্তব্যে বলেন, মাদক ও জুয়ার বিস্তার সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টি করছে এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এ ধরনের অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপতৎপরতা প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ