মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন হাসপাতাল ও ‘জিয়াখাল’ পুনঃখনন

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:১২ অপরাহ্ণ
যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন হাসপাতাল ও ‘জিয়াখাল’ পুনঃখনন
যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন হাসপাতাল ও ‘জিয়াখাল’ পুনঃখনন

মো: আল-মাহফুজ শাওন 
যশোরে সফরে আসছেন প্রধানমন্ত্রী । সম্ভাব্য আগামী ২৭ এপ্রিল তার এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ।

সোমবার (রাত ৯টা ২০ মিনিটে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম যশোর সফর।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে শহরের ঈদগাহ ময়দানে একটি বড় জনসভার প্রস্তুতি শুরু হয়েছে।

### উদ্বোধন করবেন হাসপাতাল ও খাল পুনঃখনন কাজ

সফরকালে প্রধানমন্ত্রী যশোরের বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি, শার্শা উপজেলার উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, প্রধানমন্ত্রীর যশোর সফর নিশ্চিত হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, সফরের অংশ হিসেবে বিকেলে ঈদগাহ ময়দানে একটি বিশাল সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

### ‘জিয়াখাল’ প্রকল্পের ইতিহাস

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি  নিজ হাতে কোদাল দিয়ে উলশী-যদুনাথপুর খাল খনন কাজের উদ্বোধন করেন। ‘জিয়াখাল’ নামে পরিচিত এই প্রকল্পটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে পড়ে।

বর্তমানে খালটি পুনঃখননের মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

### চিকিৎসাসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা

২০১১ সালে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ১৫ বছরেও হাসপাতালের কার্যক্রম শুরু হয়নি। ফলে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ৪ কিলোমিটার দূরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যেতে হয়।

সাতক্ষীরা ও কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল চালু থাকলেও যশোরে তা না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল। ৫০০ শয্যার এই হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ