রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

ফুটপাত দখলমুক্ত করতে পাকুন্দিয়ায় বিশেষ অভিযান

অনলাইন ডেস্ক ৩০ June ২০২৬ · Tuesday · ০৫:৫২ অপরাহ্ণ
ফুটপাত দখলমুক্ত করতে পাকুন্দিয়ায় বিশেষ অভিযান

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বাজারে যানজট নিরসন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী বেশ কয়েকজন হকার ও দোকানির মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান চলাকালে পাকুন্দিয়া বাজারের ফলপট্টি, উপজেলা গেট, মুরগি মহল, পাট মহল, কাঁচাবাজার, পাকুন্দিয়া–মির্জাপুর সড়ক, পাকুন্দিয়া–মঠখোলা সড়ক, পাকুন্দিয়া–তারাকান্দি সড়ক এবং পাকুন্দিয়া–কিশোরগঞ্জ সড়কে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। রাস্তা ও ফুটপাত দখল করে দোকানপাট স্থাপন এবং মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, “জনস্বার্থে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। সচেতন নাগরিকরা বাজার এলাকায় শৃঙ্খলা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ