শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আলহাজ্ব আব্দুল মুকিত ও আজাদুর রহমানকে টিম জার্নালিস্টের সম্মাননা

অনলাইন ডেস্ক ২৯ June ২০২৬ · Monday · ০৯:৪০ অপরাহ্ণ
আলহাজ্ব আব্দুল মুকিত ও আজাদুর রহমানকে টিম জার্নালিস্টের সম্মাননা

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দেশ-বিদেশে মৌলভীবাজার সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মুকিত (লন্ডনী) এবং লন্ডন প্রবাসী সমাজসেবক আজাদুর রহমানকে সম্মাননা প্রদান করেছে টিম জার্নালিস্ট কুলাউড়া। 

রবিবার   (২৮ জুন) কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সম্মাননা ও নৈশভোজ অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা এম. মোক্তাদির হোসেন, কুলাউড়া রেলওয়ে স্টেশনের  বড় মাস্টার নোমান আহমদ,  প্রতি দিনের সময় - কুলাউড়া  উপজেলা শাখার প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম,  দৈনিক এশিয়া বাণী ও দৈনিক জনতা কুলাউড়া উপজেলা শাখার প্রতিনিধি  কামরুজ্জামান জুয়েল, শামসুদ্দিন বাবু,  সৈয়দ মিসবাহ, জামাল হোসেন তারেক, মাহফুজ রহমান  মাহি, মোহাম্মদ আলী শোভন, মোহাম্মদ শাফি, তারেক হাসান,  আবরার শাহরিয়ার, তাহমিদুর রহমান, নাঈমুল ইসলাম, সহ  টিম জার্নালিস্টের সদস্যরা।

বক্তারা বলেন, সমাজসেবায় আলহাজ্ব আব্দুল মুকিত (লন্ডনী) ও আজাদুর রহমানের অবদান প্রশংসনীয়। তাঁদের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যদেরও মানবকল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সবাই সম্মাননাপ্রাপ্ত দুই সমাজসেবকের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ