বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

রংপুরে চার ইট ভাটা থেকে সাড়ে পনের লাখ টাকা জরিমানা আদায়

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৮:০৯ পূর্বাহ্ণ
রংপুরে চার ইট ভাটা থেকে সাড়ে পনের লাখ টাকা জরিমানা আদায়
রংপুরে চার ইট ভাটা থেকে সাড়ে পনের লাখ টাকা জরিমানা আদায়

সাজ্জাদ হোসেন বাপ্পী,রংপুর প্রতিনিধি ॥ ইটভাটায় ক্ষতিকর সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি কয়লা ব্যবহার এবং পরিবেশের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপনের অভিযোগে চারটি ইটভাটার কাজ থেকে সাড়ে পনের লাক্ষ টাকা জরিমানা আদায় করেছে রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট।
বুধবার সকালে রর‌্যা-১৩ রংপুর সদর দপ্তরের সহযোগীতায় রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করে।
র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী  জানান, রংপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত রংপুরের মিঠাপুকুর উপজেলার ভগবর্তীপুর,রামপুরা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে
জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ইটভাটা চালানো, আবাসিক, কৃষিজমি ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ইট ভাটা স্থাপন করে পরিবেশ দূষণ, অতিরিক্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গমন, পরিবেশ ছাড়পত্র  ছাড়া কার্যক্রম, দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা না থাকা ও অবৈধ মজুতদারি, ক্ষতিকর পদার্থ পোড়ানো, অনুমোদন বিহীন উৎপাদন, শব্দদূষণ, আইনের শর্ত ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক ও রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাজ্জাদ জাহিদ রাতুল  ইট-ভাটার মালিক রবিউল প্রামানিকে পাঁচ লাখ টাকা, নাজমুল ইসলাসকে আড়াইলাখ টাকা, সাজেদুল ইসলাম ও রবিউল ইসলামকে চার লাখ টাকা করে জরিমানা আদায় করে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ