বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকার আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ০৬:৪৩ অপরাহ্ণ
ঢাকার আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন

ঢাকা জেলা প্রতিনিধি :-

আশুলিয়ায় গভীর রাতে দোকানসহ বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাড়ির ৮টি কক্ষসহ অন্তত তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (২৮ জুন) রাত ৩টার দিকে ভাদাইলের আক্কাস মার্কেট এলাকার সুরুজ মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসলেও রাস্তা সরু হওয়ায় তারা ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি। পরে গাড়ি দূরে রেখে অতিরিক্ত পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে ওই বাড়ির ৮টি কক্ষসহ অন্তত তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ৮টি কক্ষ ও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ