মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যুবসমাজকে সম্পৃক্ত করতে গণসংযোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়া

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ০১:১২ অপরাহ্ণ
যুবসমাজকে সম্পৃক্ত করতে গণসংযোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি মিয়া

কুড়িগ্রাম প্রতিনিধি: 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার তিন নং ভোগডাঙ্গা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল গনি মিয়া ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।

মো. আব্দুল গনি মিয়া ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উত্তর কোমরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বিশ্বাস করেন, বর্তমান সময়ে অনেক তরুণ মাদকের ঝুঁকিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের মুখোমুখি হচ্ছে। তাই যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তিনি নিয়মিত বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে উৎসাহ ও সহযোগিতা করে আসছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ জুন) ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের মাঝে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি উপহার দেন তিনি। এ সময় তিনি বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা যত বেশি মাঠমুখী হবে, ততই তারা সুস্থ, সচেতন ও ইতিবাচক জীবনধারার দিকে এগিয়ে যাবে।”

জার্সি বিতরণের পাশাপাশি তিনি বিভিন্ন গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। নির্বাচিত হলে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত ভোগডাঙ্গা ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চান।

স্থানীয়দের মতে, সামাজিক কর্মকাণ্ড, যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ, জার্সি বিতরণ এবং নিয়মিত গণসংযোগের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল গনি মিয়াকে ঘিরে ভোগডাঙ্গা ইউনিয়নে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ