বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে ভটভটি উল্টে যাত্রী নিহত

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ১০:২৫ অপরাহ্ণ
কালাইয়ে ভটভটি উল্টে যাত্রী নিহত

মোঃ মোকাররম হোসাইন, কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি সড়কে উল্টে খোকা মিয়া (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছে। ওই ঘটনায় ভটভটির চালক খয়বর আলী আহত হয়। আজ শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের পুনট-মোসলেমগঞ্জ সড়কে আপলাপাড়া গ্রামের মোড়ে এ দূর্ঘটনা ঘটছে। নিহত যাত্রী খোকা মিয়া উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের আবু কালামের ছেলে। আহত ভটভটির চালক খয়বর আলী পুনট বাজারের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ইন্সপেক্টর তদন্ত দীপেন্দ্রনার্থ সিংহ।     

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে খোকা মিয়া পুনট কাঠালতলী বাসস্ট্যান্ড থেকে ভটভটি যোগে গরু নিতে আপলাপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে শুনি পুকুর মোড়ে এসে খর শুকানোর কারনে নিয়ন্ত্রয় হারিয়ে ভটভটি সড়কের উপর উল্টে যায়। এ সময় ভটভটির নিচে পড়ে চাপা খেয়ে যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় ভটভটি চালক খয়বর আলী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে। 

ভটভটি উল্টে যাত্রী নিহতের বিষয় নিশ্চিত করে কালাই থানার ইন্সপেক্টর তদন্ত দীপেন্দ্রনার্থ সিংহ বলেন, এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ