মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসে অনশন ভঙ্গ করলেন মলি মল্লিক

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ১১:৫৭ পূর্বাহ্ণ
প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসে অনশন ভঙ্গ করলেন মলি মল্লিক

মো: আল-মাহফুজ শাওন :

দীর্ঘ সময় ধরে চলা অনশনের পর অবশেষে গভীর রাতে প্রশাসন, স্থানীয় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসে অনশন ভঙ্গ করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন মলি মল্লিক।

জানা গেছে, ন্যায়বিচারের দাবিতে মলি মল্লিক খুলনার চিকিৎসক ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি ও অনশন শুরু করেন। তার অভিযোগ ও দাবির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি সেখানে অবস্থান করছিলেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় স্থানীয় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মলি মল্লিকের স্বামীর বড় ভাইসহ এলাকার সম্মানিত ব্যক্তিরা তার সঙ্গে আলোচনা করেন। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

দীর্ঘ আলোচনার পর প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে আস্থা রেখে গভীর রাতে মলি মল্লিক অনশন ভঙ্গ করেন এবং ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের বাড়ির সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিজ গন্তব্যে ফিরে যান।

এ সময় উপস্থিত ব্যক্তিরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচার না ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তদন্ত কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ করেন।

স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের আশ্বাসের পর এলাকাবাসীর মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। তবে ঘটনার সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সবাই।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন