বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সুন্দরবনে কোস্টগার্ড এবং  দস্যুবাহিনীর সাথে  গোলাগুলি নিহত এক ;দস্যু প্রধান আটক

অনলাইন ডেস্ক ২৬ June ২০২৬ · Friday · ০৯:৩১ অপরাহ্ণ
সুন্দরবনে কোস্টগার্ড এবং  দস্যুবাহিনীর সাথে  গোলাগুলি নিহত এক ;দস্যু প্রধান আটক

এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎সুন্দরবনের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসার খাল এলাকায় বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে।

‎বৃহস্পতিবার (২৫ জুন) দিন পর রাতে গোলাগুলির এই ঘটনায় জোনাব আলী সরদার (৬০) না‌মে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় সুন্দরবনের দুলাভাই বাহিনী প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

‎শুক্রবার দুলাভাই বাহিনীর প্রধান আহত রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে ফের তাকে সঙ্গে নিয়ে তল্লাসিতে যায় কোস্টগার্ড

‎স্থানীয় তথ্য সূত্রে জানা গেছে,নিহত জনাব আলী সরদার উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মহেশ্বরীপুর এলাকার ইজাহার সরদারের ছেলে। একি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেতুল তলা গুচ্ছপাড়ায় তার বসবাস।

‎তার পরিবারের দাবি, তিনি বনদস্যু নয়। সুন্দরবনের বনদস্যুরা তাকে তুলে নিয়ে মুক্তিপণের দাবিতে আটকে রাখে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আহত কিংবা নিহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন সত্যতা নিশ্চিত করা হয়নি।

‎হাসপাতালের চিকিৎসা নথিতে দেখা গেছে, কয়রা মহেশ্বরীপুর গ্রামের মানিক গাজীর ছেলে রবিউল ইসলাম (৫০) কে সকাল ৯টা ৫৫ মিনিটে হাসাপাতালে ভর্তি করা হয়। তার হাতসহ শরীরে গুলির ক্ষত ছিল।

‎কয়রার মহেশ্বরীপুর গ্রামবাসির একাধিক সূত্র জানায়, সেখানকার মানিক গাজীর ছেলে রবিউল ইসলামই বনদস্যু দুলা ভাই বাহিনী প্রধান। একসময় সুন্দরবনের ত্রাস ছিল ‘ইলিয়াস বাহিনী’। তার মৃত্যুর পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল দুলাভাই বাহিনী নামে নতুন দস্যু দল গঠন করে।কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, বনের মধ্যে গোলাগুলি ও এক দস্যু নিহতের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে তথ্য নেই। কোস্টগার্ড বিষয়টি দেখছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক শরিফুল ইসলাম জানান, আমরাও বিষয়টি শুনেছি। কোস্টগার্ড বিস্তারিত বলতে পারবে।

‎এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর কর্মকর্তারা জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সাথে কোস্ট গার্ডের রাতভর বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে। সকালে বাহিনী প্রধানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা অভিযানে আছেন, পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

‎

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ