সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় বাপুস উপজেলা নির্বাচন সম্পূর্ণ

অনলাইন ডেস্ক ২৬ June ২০২৬ · Friday · ০৯:২৬ অপরাহ্ণ
উখিয়ায় বাপুস উপজেলা নির্বাচন সম্পূর্ণ

সিরাজুল কবির বুলবুল:

বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি উখিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ( ২০২৬- ২০২৯) সম্পূর্ণ হয়েছে। 

(২৬) জুন শুক্রবার বিকেলে উখিয়া সদরে অবস্থিত স্থানীয় গ্রীনবাড কিন্টার গাটেন স্কুলে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি কক্সবাজার জেলা নেতৃবৃন্দের উপস্থিতি সম্পূর্ণ গনতান্ত্রিক পদ্ধতিতে উপস্থিত ভোটারদের ভোট প্রয়োগের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি পদে ১৪ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন, উখিয়া ডিগ্রীকলেজের সিনিয়র কর্মচারী, ছাত্রবন্ধু লাইব্রেরীর সত্ত্বাধিকারী 

শামসুল আলম। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী  অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদার ১২ ভোট পেয়ে পরাজিত হন।

বাকি সকল পদে বিনাপ্রতিদ্বন্দ্বীয় ৮ জন নির্বাচিত হন।

এ ব্যপারে নবনির্বাচিত সভাপতি শামসুল আলম বলেন, আমি চিরকৃতজ্ঞ তাদের প্রতি যারা  মূল্যবান ১৪ টি ভোট আমাকে প্রদান করে আমাকে উখিয়া উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত  করেছেন।

তিনি বলেন, সমিতির 

আইন, শৃঙ্খলা ও উন্নয়নের ক্ষেত্রে আমি যথাযথ ভুমিকা পালন করে যাবো, সবার আন্তরিক সহযোগিতা পেলে আমি এই সমিতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন