মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

ববির ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহিদ ও হোসেন

অনলাইন ডেস্ক ২৬ June ২০২৬ · Friday · ০৬:০৩ অপরাহ্ণ
ববির ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহিদ ও হোসেন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নেতৃত্ব দেবেন মোঃ জাহিদ হাসান (সেশন: ২০২১-২০২২) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ হোসেন (সেশন: ২০২১-২০২২)।

গত ২৩ জুন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার এবং ড. হেনা রানী বিশ্বাসের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটি গঠনে সম্মতি প্রকাশ করে স্বাক্ষর করেন সংগঠনটির সাবেক সভাপতি রাব্বি তালুকদার রাকিব এবং সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ।

তাছাড়া নতুন এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জুবায়ের আল মাহমুদ। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মেহেদী হাসান বাপ্পী, ইফফাত আরা আঁচল, নজরুল ইসলাম সোহাগ, পিয়াল হাসান আর শেখ রাজ আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে মোহাম্মদ রাকিব হাসান। তাছাড়া অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাদিয়া নূর শ্বেত, ফারিয়া সুলতানা লিজা, আনাস রাফি এবং সুমাইয়া ইসলাম মিম। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইয়াসির রুদ্র এবং আরিফিন হোসেন। 

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে

সভাপতি মোঃ জাহিদ হাসান বলেন: “ঢাকা জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর পাশে জেলা সমিতি সবসময় ছিল এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি আশা রাখি, এই কার্যক্রমকে আরও বেগবান করে জেলার শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”

সাধারণ সম্পাদক মোঃ হোসেন বলেন: “ঢাকা জেলা থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। এই সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্য আমাদের থাকবে। যারা সবসময় আমাদের পাশে ছিলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ