শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে ১৯১তম মহররম পালন, তাজিয়া মিছিলে শোকের আবহ

অনলাইন ডেস্ক ২৬ June ২০২৬ · Friday · ০৫:৫৫ অপরাহ্ণ
অষ্টগ্রামে ১৯১তম মহররম পালন, তাজিয়া মিছিলে শোকের আবহ

মোঃঝুটন মিয়া, অষ্টগ্রাম :

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী হাবেলিতে যথাযোগ্য মর্যাদায় ১৯১তম মহররম পালিত হয়েছে। শুক্রবার (১০ মহররম) দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে আহলে বায়াতের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন স্থানীয় ভক্ত অনুসারীরা।

মহররম উপলক্ষে আহলে বায়াতের পাক পাঞ্জাতন, বিশেষ করে হযরত ইমাম হোসাইন (রা.) ও হযরত ইমাম হাসান (রা.)-এর স্মরণে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি অষ্টগ্রাম হাবেলি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভক্তরা জারি, মর্সিয়া ও আহাজারির মাধ্যমে কারবালার শোকাবহ স্মৃতি স্মরণ করেন। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ম. সাজন উদ্দিন ভুঁইয়া, এম. রহিম,মোঃচান মিয়া,আমিনুল ইসলাম সুজন, রায়হান মিয়া, ইদ্রিস মিয়া,  মোঃ রহমত আলী, মোঃ শরিফ মিয়া, জসিম মিয়া, জামাল খন্দকার, দানা মিয়া, আবুল কালাম,আহসান হাবীব মেন্টু,হামিদুর রহমান,জামাল উদ্দিন ভুঁইয়া, এজান মল্লিক, আসাব মল্লিক,  হরমুজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে মহররমের সব কর্মসূচি সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই শোকানুষ্ঠানে শত শত ভক্ত অনুসারী অংশ নেন এবং শেষে তাজিয়া গাস্তের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ