বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিশ্বনাথে ছিনতাই চুরি-ডাকাতি ও মাদক বন্ধে সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৩:৩২ পূর্বাহ্ণ
বিশ্বনাথে ছিনতাই চুরি-ডাকাতি ও মাদক  বন্ধে সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি
বিশ্বনাথে ছিনতাই চুরি-ডাকাতি ও মাদক বন্ধে সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি গাজী মাহবুবুর রহমান

সিলেট বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:

সিলেটের বিশ্বনাথে ‘চুরি-ডাকাতি, ছিনতাই-জুয়া ও মাদক ক্রয়-বিক্রয়’ করতে সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। সোমবার (৬ এপ্রিল) রাতে থানা কমপাউন্ডে পুলিশের উদ্যোগে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ওই সহযোগীতা যান।
তথ্য দাতার পরিচয় শতভাগ গোপন রাখার নিশ্চয়তা দিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, আপনাদের নিজ নিজ এলাকায় আপনাদের জানামতে যারা চুরি-ডাকাতি, ছিনতাই-জুয়া ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আছে তাদের তালিকা আমাদেরকে দিয়ে বিশ্বনাথের অপরাধ দমনে পুলিশকে সহযোগী করুণ। আপনাদের সার্বিক সহযোগীতা ছাড়া পুলিশের একার পক্ষে এসব অপরাধ নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে না। আর আপনারা তথ্য দেওয়ার পর যাচাই-বাচাই শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহন না করলে আপনারাই আমাদেরকে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে পারবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন, আব্দুস ছালাম, ফারুক আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, নতুন বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় সভায় বিশ্বনাথের জনপ্রতিনিধি, ৩টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্বনাথ নতুন ও পুরাণ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ