বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে অবাধে চলছে রেনুপোনা নিধন

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ০৪:৫৩ অপরাহ্ণ
তাড়াইলে অবাধে চলছে রেনুপোনা নিধন

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বর্ষার পানিতে খাল-বিল, নদী-নালা ভরে গেছে। কৃষকরা তাদের অবসর সময় কাঠাতে মাছ ধরার বিভিন্ন রকমের উপকরণ সংগ্রহ করায় ব্যাস্ত এখন। বিশেষ করে চাই, বুছনা, খুচন, বাধাজাল, ছান্দিজাল, ফান্দিজাল, ফেরিজাল, ধর্মজাল, জাকিজাল, বেশনা জাল, চরগড়া ও কারেন্টজালের ব্যবহারে বাগদা এবং চিংড়ি রেনুসহ অন্যান্য সকল জাতের দেশিও মাছের রেনু হুমকির মুখে পড়েছে।

বৃষ্টি ও ভরা মৌসুমে নদীনালা-খালবিল আর নীচু জমির ভরা পানিতে শুরু হয় মৎস্য নিধনযজ্ঞ। আর এতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন উপকরণ। এতে এক দিকে যেমন পানির স্বাভাবিক গতি ও স্রোত বাধাগ্রস্থ্য হচ্ছে, তেমনি হারাচ্ছে মৎস্য ও জলজ প্রাণীসম্পদ।

এমনকি এরই মধ্যে বিলুপ্ত হয়েছে কিছু কিছু প্রজাতির মাছ। শুধু মাত্র মাছ নিধন নয় সাথে জলজ প্রাণী কীটপতঙ্গ, পোকা মাকড়, সাপ, ব্যাঙ, কুচেসহ অন্যান্য প্রাণী অকালে প্রাণ হারাচ্ছে। তাই এমনি রেনু পোনা নিধন চলতে থাকলে ভবিষ্যতে দেশ হারাবে দেশীয় মাছের একটি বড় অংশ।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান সময়ে বাজারগুলোতে দেশীয় প্রজাতীর মাছের আকাল দেখা দিয়েছে। যেঠুকু পাওয়া যাচ্ছে তার মূল্য রাখা হচ্ছে দ্বিগুণ। এর প্রধাণ কারণ হিসেবে অবাধ্যে মৎস্য শিকারকেই দায়ি করছেন সংশ্লিষ্টরা।

তাড়াইল উপজেলার সচেতন মহল বলেন, বর্তমানে মৎস্য আহরন অর্ধেকে নেমে এসেছে। আরো কমার সম্ভাবনা রয়েছে। এর থেকে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবাধে রেনুপোনা নিধন বন্ধ করতে হবে।

সরেজমিনে তাড়াইল উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, ‘মাছ ধরার উপকরনে ছেয়ে গেছে গোটা বাজার। বর্ষা মৌসুম বিধায় গ্রামের মানুষের মাঝে এর চাহিদাও বেশি রয়েছে। বিভিন্ন দামে মাছ শিকারের ফাদ কিনে নিচ্ছেন ক্রেতারা।

মুঠোফোনে উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন বলেন, রেনুপোনা নিধন রোধে ইতিমধ্যেই আমরা মোবাইল কোর্ট এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহবান ও জরিমানা করা হয়েছে। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সেই কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, প্রয়োজনীয় সচেতনতার অভাব ও অতিরিক্ত লোভের কারণে প্রতিনিয়ত ভেদা, কৈ, শিং, মাগুর, পাবদা, বাইন, শোল, টাকী, পুটি, মলা-ঢেলা, ফলি, চিতলসহ বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ হারিয়ে যাওয়ার অপেক্ষায় আছে।

তাই সকল মহলে এখন থেকেই প্রয়োজনীয় সচেতনতা ও আইনের কড়াকড়ি বিধিনিষেধ আরোপ না করলে জীববৈচিত্র ও জলজ প্রানীর বিন্যাস হুমকি মুখ থেকে রক্ষা করা যাবে না। ইতিহাস হয়ে যাবে ‘মাছে ভাতে বাঙ্গালী’র সেই গল্প। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ