বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন

খুলনায় এলইডি স্ক্রিনে ‘অশালীন’ গান-ভিডিও প্রদর্শনের অভিযোগ, নাগরিকদের মধ্যে ক্ষোভ

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ১২:৪৭ অপরাহ্ণ
খুলনায় এলইডি স্ক্রিনে ‘অশালীন’ গান-ভিডিও প্রদর্শনের অভিযোগ, নাগরিকদের মধ্যে ক্ষোভ

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনে সন্ধ্যার পর থেকে নিয়মিতভাবে গান ও বিনোদনমূলক ভিডিও প্রদর্শন করা হচ্ছে। তবে এসব ভিডিওর মধ্যে কিছু বিদেশি ও দেশীয় গানের দৃশ্যে অশালীন ও অর্ধনগ্ন উপস্থাপনা থাকায় সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পরিবার-পরিজন নিয়ে নগরীর সড়ক ও উন্মুক্ত স্থানে চলাফেরার সময় এসব ভিডিও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে। বিশেষ করে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের সামনে এ ধরনের দৃশ্য প্রদর্শনকে অনেকে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করছেন।

নগরীর কয়েকজন অভিভাবক বলেন, জনসাধারণের জন্য স্থাপিত সরকারি বা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এলইডি স্ক্রিনে এমন কোনো কনটেন্ট প্রচার করা উচিত নয়, যা পারিবারিক পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক। তারা দাবি করেন, এসব স্ক্রিনে শিক্ষামূলক, জনসচেতনতামূলক, স্বাস্থ্যবিষয়ক, পরিবেশ সংরক্ষণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হলে তা নগরবাসীর জন্য বেশি উপকারী হবে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েকজন প্রতিনিধিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারি বা জনসেবামূলক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত স্ক্রিনে কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা ও নজরদারি প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এদিকে নগরবাসীর একাংশ প্রশ্ন তুলেছেন, জনসাধারণের করের অর্থে পরিচালিত এ ধরনের উদ্যোগে কনটেন্ট ব্যবস্থাপনার কোনো নীতিমালা রয়েছে কি না এবং থাকলে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা।

তবে এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। নাগরিকদের প্রত্যাশা, অভিযোগের সত্যতা যাচাই করে জনস্বার্থ ও সামাজিক মূল্যবোধের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নাগরিকদের দাবি, উন্মুক্ত স্থানে প্রদর্শিত কনটেন্ট যেন সকল বয়সী মানুষের জন্য উপযোগী ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ