সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রাজধানীর সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ১১:৪১ পূর্বাহ্ণ
রাজধানীর সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেফতার

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মিলন (২৮)-কে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিলন রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোড এলাকায় ছিনতাইকারীর হাত থেকে অন্য একজনকে রক্ষা করতে গিয়ে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন