সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ডাকাতির ভয়ে আতঙ্কে ভাটেরাবাসী

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৯:৩০ অপরাহ্ণ
ডাকাতির ভয়ে আতঙ্কে ভাটেরাবাসী

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

ফেঞ্চুগঞ্জ-ভাটেরা সড়কের মুমিনছড়া বাগানের কালাকাটি এলাকায় পুলিশের পোশাক পরে বিদেশফেরত যাত্রীর গাড়ি আটকে ডাকাতি।

সিলেটের ফেঞ্চুগঞ্জ-ভাটেরা সড়কের কালাকাটি মোড়ে বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ২ .৫০ মিনিটে  পুলিশ সদস্যের পোশাক পরিধান করে একদল দুর্বৃত্ত বিদেশফেরত যাত্রীর গাড়ি আটকে ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বিদেশফেরত এক যাত্রীকে বহনকারী একটি গাড়ি ফেঞ্চুগঞ্জ থেকে ভাটেরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালাকাটি মোড়ে পৌঁছালে পুলিশ সদস্যের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি গাড়ির গতিরোধ করে। প্রথমে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে। পরে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনা শেষে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করলে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয়দের জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এ সড়কে নিরাপত্তা জোরদার করা জরুরি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং রাতের বেলায় যাতায়াতকারী যাত্রীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কুলাউড়া থানায় অভিযোগ করলে  থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না  বলেন তদন্ত চলমান

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন