সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ভুকশিমইল
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল হাফিজিয়া মাদ্রাসার সামনে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। দীর্ঘ ৩-৪ বছর ধরে চলমান এ সমস্যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, ভুকশিমইল হাফিজিয়া মাদ্রাসা, ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রতিষ্ঠান গুলোর প্রায় ১ হাজার শিক্ষার্থীকে প্রতিদিন কাদা ও নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।
এলাকাবাসী জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, “জনগণ ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও স্থায়ী সমাধান প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।