বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০২:০৩ পূর্বাহ্ণ
ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত ৯ মাসের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ৮০ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শেরপুরের নকলা উপজেলা থেকে শিশুটি হামের উপসর্গ নিয়ে গত ২৮ মার্চ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট ছিল।

গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে মোট ২৮০টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৯টি শিশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১০২টি শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকার ‘ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে’ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ৯৭টি রিপোর্টের মধ্যে ৭০ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হাম আক্রান্ত ও সন্দেহভাজন শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। তিনটি বিশেষ মেডিকেল টিম দ্বারা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ