সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শ্রীপুর উত্তর ইউনিয়ন সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় জনতার হাতে যুবক আটক

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৯:২১ অপরাহ্ণ
শ্রীপুর উত্তর ইউনিয়ন সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় জনতার হাতে যুবক আটক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন সীমান্তে মঙ্গলবার(২৪জুন)বিকালে জঙ্গলবাড়ি এলাকায় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ লোকমান(২০)এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

এ সময় তার সহযোগী শাহ আলম মিয়া  নামে এক ব্যক্তি জনতার আভাস পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

 সংবাদ পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লোকমান মিয়াকে ইয়াবাসহ ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

 ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন