মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

এসএসসি সার্টিফিকেট হারানোর ঘটনায় থানায় জিডি

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৪:৪৫ অপরাহ্ণ
এসএসসি সার্টিফিকেট হারানোর ঘটনায় থানায় জিডি

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনায় এক শিক্ষার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, খুলনা সদর উপজেলার মিয়াপাড়া পাইপের মোড় এলাকার বাসিন্দা **রাজিব ফরাজি(২৫)** তার এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট হারিয়ে যাওয়ার বিষয়ে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিটি গত **২২ জুন ২০২৬** তারিখে নথিভুক্ত করা হয়। যার জিডি ট্রাকিং নাম্বার : 1BLT0S.... জিডি নাম্বার :১৮৪৩

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত **৮ জুন ২০২৬** বিকেল ৫টার দিকে মিয়াপাড়া এলাকা থেকে অসাবধানতাবশত তার এসএসসি সার্টিফিকেটটি হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গুরুত্বপূর্ণ শিক্ষাগত সনদটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

হারানো সার্টিফিকেটের তথ্য অনুযায়ী, তিনি **পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়** থেকে **২০১৪ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ** থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সার্টিফিকেটে তার রোল নম্বর **৫৩৩৬৭২**, রেজিস্ট্রেশন নম্বর **১২১৩৫৯৪৬৯৭** এবং শিক্ষাবোর্ড **যশোর** উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ভবিষ্যতে কোনো ধরনের অপব্যবহার রোধে এবং সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি উত্তোলনের প্রয়োজনীয়তা বিবেচনায় খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হারানো শিক্ষাগত সনদ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। একই সঙ্গে কেউ সার্টিফিকেটটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ মোবাইল নম্বর : ০১৩৩৯৩৫৪১৫০

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন