মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মা‌টিরাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০৪:১৬ অপরাহ্ণ
মা‌টিরাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা,খাগড়াছ‌ড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক অ‌ভিযা‌নে মার্ডার ও একা‌ধি মামলার আসা‌মি সহ নি‌ষিদ্ধ‌ ঘো‌ষিত  ২ আওয়ামীলীগ নেতা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

‌সোমবার (২৩ জুন) রা‌তে উপ‌জেলার তবলছ‌ড়ি ও বেলছড়ি থে‌কে তা‌দের‌ গ্রেফতার করা হয়।

আটককৃতরা হ‌লেন, তবলছড়ির দেওয়ানপাড়ার মৃত আব্দুল মান্নান'র ছে‌লে মোহাম্মদ নুরুল আমিন  (৫৪)।

তি‌নি তবলছড়ি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছি‌লেন।

অপর এজাহারনামীয় আসা‌মি বেলছড়ি ইউপির নিউ অযোদ্ধা এলাকার মহরম আলীর ছে‌লে মোঃ মহিন উদ্দিন (৩৮)। তি‌নি বেলছড়ি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছি‌লেন। তার না‌মে থানয় মার্ডার সহ একা‌ধিক মামলা রয়ে‌ছে।

 বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসপর ইনচার্জ শা‌হেদ উদ্দিন জানান, আটককৃতদের ‌বি‌ধি মোতা‌বেক আদাল‌তে প্রেরণ ক‌রা করা হ‌য়ে‌ছে। এলাকার শা‌ন্তি শৃঙ্খলা রক্ষা ও যে কোন প‌রি‌স্থি‌তি মোকা‌বেলায় পু‌লিশ প্রস্তুত র‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন