মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ১০:১৬ অপরাহ্ণ
কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার  ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

 

 

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়ামে "কাবিটা ও কাবিখার"আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে  চেক বিতরণ করা হয়েছে। চেকবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন । কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদ আদনান এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয়  কমিটির ক্রীড়া ও বিনোদন বিষয়ক সম্পাদক দেওয়ান মো: জসিম উদ্দিন, এ কে আজাদ সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার মসজিদ,মন্দির সামাজিক উন্নয়নের জন্য ২কোটি ৫৬ লাখ টাকার টি আর প্রকল্পের ১০১টি ও কাবিখা প্রকল্পের ৪৪টিসহ মোট ১৪৫টি চেক বিতরণ  করা হয়। সেই সাথে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ও সাপে কামড়ের প্রতিষেধক উপকরণ প্রদান করা হয়।

###

তারিখ ২২/০৬/২০২৬ইং

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ