বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ পাওয়া ৩ শিক্ষার্থীকে ববি ফিজিক্স ক্লাবের সংবর্ধনা

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ০৪:০২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ পাওয়া ৩ শিক্ষার্থীকে ববি ফিজিক্স ক্লাবের সংবর্ধনা

 

 

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি  প্রতিনিধি

 

কঠোর অধ্যবসায়, একাডেমিক কৃতিত্ব এবং গবেষণার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহে ফুল ফান্ডেড পিএইচডি (PhD) পাওয়ার গৌরব অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী। কৃতি এই শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে এবং তাঁদের অনন্য অভিজ্ঞতা জুনিয়রদের মাঝে ছড়িয়ে দিতে রবিবার সকাল ১০টায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘বরিশাল বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাব’ (BUPC)। ​সফল এই তিন শিক্ষার্থী হলেন মো: আতিকুর রহমান, মো: আশিকুর রহমান ও সম রহমান।

 

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান  বিভাগের ২০১৭-১৮  শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘University of Florida’-তে  বিষয়ে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন, একই ব্যাচের সম রহমান  Florida International University তে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। সফলভাবে  সম্প্রতি উভয়ই যুক্তরাষ্ট্রের ভিসাও লাভ করেছেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান  যুক্তরাষ্ট্রের  ‘Arizona State University’-তে ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেয়েছেন। আশিকও ইতোমধ্যে ভিসা প্রসেস সম্পূর্ণ করেছে। 

কৃতি এই শিক্ষার্থীদের অভিনন্দন জানানো একই তাদের অভিজ্ঞতা জুনিয়র শিক্ষার্থীদের সাথে শেয়ার করার নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ক্লাব আয়োজন করেছিল একটি ছোট্ট আয়োজন।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর  ড. মোঃ মামুন  অর রশিদ। উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাবের (BUPC)  উপদেষ্টা পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম , ড. মোঃ আরিফ উল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মোঃ শফিউল আলম, সহযোগী অধ্যাপক  ড.  মোঃ শাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হালিমা বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন । এছাড়াও উপস্থিত ছিল ফিজিক্স ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন  অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও একই সাথে একাডেমিক সফলতা ও উচ্চমানের গবেষণা সুযোগ লাভের মাধ্যমে  বৈশ্বিক মঞ্চে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরা খুবই ইতিবাচক।  তিনি আস্বস্ত  করেন ভবিষতে এই সফলতার হার বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। 

উপদেষ্টাগণ তাঁদের বক্তব্যে বলেন শিক্ষার্থীদের এই অর্জন  বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সুনাম বহুগুণ বাড়িয়ে দেবে। 

বরিশাল বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাবের প্রেসিডেন্ট মোঃ সাব্বির আহমেদ এর সভাপতিত্বে সার্বিকভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের নিউক্লয়াস সদস্য আব্দুল্লাহ আল শাওন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ