বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০২:৩১ অপরাহ্ণ
উখিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
উখিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি :
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে (৭ এপ্রিল) রোজ মঙ্গলবার  , যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি  উদযাপিত হয়।
এইবারে  প্রতিপাদ্য বিষয় ছিলো- “স্বাস্থ্যের জন্য ঐক্যবদ্ধ, বিজ্ঞানের পাশে আমরা”-এই স্লোগানকে সামনে রেখে  উখিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদারের সভাপতিত্বে এক অনবদ্য ও প্রাণবন্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই সময়  স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে ডা. এহেচান উল্লাহ সিকদার  বলেন- আধুনিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সার্বজনীন করতে বিজ্ঞানভিত্তিক পদ্ধতির বিকল্প নেই। সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সমানভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন সাধারণ মানুষের দৌর গোড়ায়  স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারলে আমাদের শ্রম সার্থক হবে,তিনি সকল স্বাস্থ্যসেবককে  আরো বেশি নিবেদিত প্রাণ হওয়ার আহবান জানান।অনুষ্ঠানের শেষপর্যায়ের  তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সভাকে সাফল্যমন্ডিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ