শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন ব্রিজে পণ্যবাহী ট্রাক বিকল, বন্ধ যান চলাচল

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৮:০৪ অপরাহ্ণ
কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন ব্রিজে পণ্যবাহী ট্রাক বিকল, বন্ধ যান চলাচল

 

মোহাম্মদ আজিজুল ইসলাম

 কুলাউড়া উপজেলা প্রতিনিধি

 

মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন একটি ব্রিজের ওপর পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে থাকায় গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ জুন রবিবার কুলাউড়া-রবিরবাজার সড়কের নির্মাণাধীন ব্রিজটি পার হওয়ার সময় একটি পণ্যবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর লাইন আউট হয়ে যায়। পরে ট্রাকটি এমনভাবে আটকে পড়ে যে সড়কটির উভয় পাশ দিয়ে আর কোনো যানবাহন চলাচল সম্ভব হয়নি।

ঘটনার পরপরই সড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। জরুরি কাজে বের হওয়া যাত্রী, শিক্ষার্থী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেককে বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত সময় ও ভোগান্তির শিকার হতে হয়েছে।

স্থানীয়রা জানান, ব্রিজটি নির্মাণাধীন থাকায় সড়কটিতে আগে থেকেই কিছুটা ঝুঁকি ছিল। এর মধ্যে ট্রাকটি বিকল হয়ে পড়ায় পুরো সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়ে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। তাদের দাবি, নির্মাণাধীন ব্রিজ ও গুরুত্বপূর্ণ সড়কে ভারী যান চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা ও নজরদারি বাড়ানো প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনায় জনদুর্ভোগ না বাড়ে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ