মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদ

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৭:৫৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদ

 

মোঃ সাইফুর রহমান

 কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ সরকার।

রবিবার ২১ জুন’২০২৬ইং দুপুরে কুড়িগ্রাম জেলা সদরের বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী মোড়ে কুড়িগ্রাম সদর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ সরকার তার ব্যক্তিগত অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কুড়িগ্রামে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে “কুড়িগ্রামে চাঁদাবাজীকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ম আহ্বায়ককে কুপিয়ে জখম” শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে অসত্য তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বিএনপির বিরুদ্ধে একটি মহল যে কোন ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সদর থানা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হামিদ সরকারকে পরিকল্পিত ভাবে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে কুচক্রী মহল কাজ করছে। অনুসন্ধানে জানা যায়, আসন্ন বেলগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ সরকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং তার বিজয়ের ব্যাপারে ব্যাপক সম্ভাবনা থাকায়, তার জনপ্রিয়তা সামাজিক ভাবে নষ্ট করতে তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়াও রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে একটি চক্র আব্দুল হামিদ সরকারকে জেলা যুবদলের আগামীর কমিটিতে কোন দায়িত্বশীল পদে যাতে অধিষ্ঠিত হতে না পারে এরই অংশ হিসেবে আগাম তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিষয়গুলো নিয়ে কুড়িগ্রাম সদর থানা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হামিদ সরকার আরো জানায়, একজন রাজনৈতিক নেতার অসংখ্য কর্মী সমর্থক থাকবেই, তাই বলে কোন কর্মী সমর্থক যে কোন ধরণের অপরাধ কর্মকান্ডে যুক্ত হলে তার দায়-দায়িত্ব নেতাকে নিতে হবে এটা কোন ভাবেই কাম্য নয়। প্রত্যেকটা ব্যক্তির যেমন ব্যক্তি স্বাধীনতা আছে, তেমনি ব্যক্তিগত যে কোন অপরাধের দায়ভার তাকেই নিতে হবে। কোন কর্মীকে জড়িয়ে সামাজিক ভাবে মান সম্মান নষ্ট করতে আব্দুল হামিদ সরকারের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও তার সমর্থকরা তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ