শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৬:২২ অপরাহ্ণ
কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া 

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথর বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। 

আজ রবিবার(২১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম আনিচুর রহমান আনিস। তার বাড়ি ফরিদপুর জেলায় তবে চালকের সহকারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলি জানান,  সোনা মসজিদ এলাকা থেকে পাথর বোঝাই করে  ট্রাকটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল, সকাল সাড়ে ৮ টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে একটি কালভাটের রেলিং ভেঙ্গে খাদের মধ্যে উল্টে পড়ে। এসময় ট্রাকটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি দল এসে  ট্রাকটির আগুন নেভায় এবং চালক আনিসের মরদেহ উদ্ধার করে। কিন্তু চালকের সহকারী পাথরের নিচে চাপা পড়া অবস্থায় থাকায় তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ