শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

কালাইয়ে ওড়নায় গলায় ফাঁসের অভিযোগ , স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৫:৫২ অপরাহ্ণ
কালাইয়ে ওড়নায় গলায় ফাঁসের অভিযোগ , স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোকাররম হোসাইন 

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি 

জয়পুরহাটের কালাই উপজেলায় জাকিয়া সুলতানা (৩০) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।

শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া (দক্ষিণপাড়া) গ্রামের আনছারের একটি মুরগির খামারের পাশে একটি আমগাছের ডালে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত জাকিয়া সুলতানা ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।

গ্রামবাসী জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও বাড়ি থেকে বের হন জাকিয়া। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা খামারের পাশে আমগাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তার বাবা-মা ঘটনাস্থলে গিয়ে গলায় পেঁচানো ওড়না কেটে নিচে নামান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহটি পুলিশ পৌঁছানোর আগেই নামিয়ে ফেলা হয়েছিল। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ