বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আগস্ট মাসে চালু হচ্ছে পাবনা টু ঢাকা ট্রেন চলাচল: রেল ও সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৮:১১ অপরাহ্ণ
আগস্ট মাসে চালু হচ্ছে পাবনা টু ঢাকা ট্রেন চলাচল: রেল ও সেতুমন্ত্রী

 

মো: আরিফুল ইসলাম

পাবনা জেলা প্রতিনিধি

ঢাকা টু পাবনা রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে (জুলাই) কিছু নতুন কোচ আসবে। আসলেই অগ্রাধিকার ভিত্তিতে আগামী আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের 'মাল্টি-মোডাল' যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চলতি বছরের আগস্টে দুটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা টু পাবনা সরাসরি ট্রেন চলাচল। পরে চলাচল শুরু হবে ঢাকা টু খুলনা সরাসরি ট্রেন। ইতোমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। দ্রুতই কোচ আসছে।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, এটি বাস্তবায়ন করবার জন্য প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কার্যক্রম থাকে, সেটা ইতোমধ্যে চালু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি, ডিপিপি প্রণয়ন করা হয়েছে। এটি যেহেতু পাবনাবাসীদের দাবি, এছাড়া এখানে বৃহত্তর বা জনস্বার্থ রয়েছে। ফলে বর্তমান সরকার দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাটভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ