মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হোসেনপুরে গীতা স্কুলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৭:৫৯ অপরাহ্ণ
হোসেনপুরে গীতা স্কুলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ

 

সঞ্জিত চন্দ্র শীল 

হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জের হোসেনপুরে গীতা স্কুলের  ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভোগ নিবেদন ও ভোগ আরতি, মহা প্রসাদ বিতরণ গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পরে ২০০ কন্ঠে পবিত্র শ্রীমদ্ভাগবতগীতা পাঠ অনুষ্ঠিত হয়।

শুক্রবার  (১৯জুন) সকাল থেকে সারাদিন ব্যাপি  শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী  কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটি।

শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র মোদকের সভাপতিত্বে ও গীতা স্কুলের পরিচালক রাজীব চন্দ্র সাহার সঞ্চাচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  রাখেন- শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মোদক, কোষাধ্যক্ষ রামকৃষ্ণ মোদক, অতিরিক্ত পুলিশ সুপার সাগর সরকার প্রমুখ। এ সময় বিভিন্ন মন্দিরের কার্যনিবাহী পরিষদ, গীতা স্কুলের পরিচালক তপন মোদক,সজীব মোদক ও সৌরভ মোদকসহ অন্যান্য ভক্ত ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন