মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ফেসবুক পোস্টে পরিচ্ছন্নতা কর্মসূচির নির্দেশনা দিলেন এমপি শওকতুল ইসলাম শকু

অনলাইন ডেস্ক ১৮ June ২০২৬ · Thursday · ১০:৩৭ অপরাহ্ণ
ফেসবুক পোস্টে পরিচ্ছন্নতা কর্মসূচির নির্দেশনা দিলেন এমপি শওকতুল ইসলাম শকু

 

মোহাম্মদ আজিজুল ইসলাম 

কুলাউড়া উপজেলা প্রতিনিধি

ফেসবুক পোস্টের মাধ্যমে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন এমপি শওকতুল ইসলাম শকু ।

তার দেওয়া নির্দেশনায় বলা হয়, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, উলামা দলসহ সব অঙ্গ-সহযোগী সংগঠন নিজ নিজ ইউনিয়নে পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি কর্মসূচির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ। পৌরসভা এলাকায় কর্মসূচির নেতৃত্ব দেবেন পৌর নেতৃবৃন্দ। উপজেলা ও পৌর পর্যায়ের নেতারা কর্মসূচির সার্বিক তদারকি করবেন এবং নিজেরাও এতে অংশগ্রহণ করবেন।

এ নির্দেশনার পর কুলাউড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন