কুলাউড়া আসনের সংসদ সদস্যদের ইতিহাস: স্বাধীনতা থেকে বর্তমান পর্যন্ত
মোহাম্মদ আজিজুল ইসলাম
কুলাউড়া উপজেলা প্রতিনিধি
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সংসদীয় আসন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। স্বাধীনতার পূর্বকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এ আসন থেকে বিভিন্ন সময়ে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ব্যারিস্টার আব্দুল মোন্তাকীম চৌধুরী পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য (এমপি) হিসেবে কুলাউড়া থেকে নির্বাচিত হন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের লক্ষ্যে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
১৯৭৪ সালে অনুষ্ঠিত উপ-নির্বাচনে নবাব আলী সরওয়ার খান (চুন্নু নবাব) সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তী সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া আসনের নির্বাচিত সংসদ সদস্যরা হলেন—
- ২য় জাতীয় সংসদ নির্বাচন (১৯৭৯): আব্দুল জব্বার
- ৩য় জাতীয় সংসদ নির্বাচন (১৯৮৬): অ্যাডভোকেট এ.এন.এম. ইউসুফ
- ৪র্থ জাতীয় সংসদ নির্বাচন (১৯৮৮): নবাব আলী আব্বাস খান
- ৫ম জাতীয় সংসদ নির্বাচন (১৯৯১): নবাব আলী আব্বাস খান
- ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন (১৯৯৬): এম.এম. শাহীন
- ৭ম জাতীয় সংসদ নির্বাচন (১৯৯৬): সুলতান মোহাম্মদ মনসুর আহমদ
- ৮ম জাতীয় সংসদ নির্বাচন (২০০১): এম.এম. শাহীন
- ৯ম জাতীয় সংসদ নির্বাচন (২০০৮): নবাব আলী আব্বাস খান
- ১০ম জাতীয় সংসদ নির্বাচন (২০১৪): মো. আব্দুল মতিন
- ১১তম জাতীয় সংসদ নির্বাচন (২০১৮): সুলতান মোহাম্মদ মনসুর আহমদ
- ১২তম জাতীয় সংসদ নির্বাচন (২০২৪): শফিউল আলম চৌধুরী নাদেল
- ১৩তম জাতীয় সংসদ নির্বাচন (২০২৬): শওকতুল ইসলাম শকু
দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কুলাউড়া আসন দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা পালন করেছেন।