মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জনতার হাতে আটক ডিজেল পাচারকারী, বাঘারপাড়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০১:০৭ অপরাহ্ণ
জনতার হাতে আটক ডিজেল পাচারকারী, বাঘারপাড়ায় ফিলিং স্টেশনকে জরিমানা
জনতার হাতে আটক ডিজেল পাচারকারী, বাঘারপাড়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: গভীর রাতে লোকচক্ষুর আড়ালে ড্রামভর্তি ডিজেল ইটভাটায় পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। যশোরের বাঘারপাড়ায় এই নিয়মবহির্ভূত কারসাজির দায়ে একটি ফিলিং স্টেশনকে বড় অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ সংলগ্ন ‘তাহের ফিলিং স্টেশন’-এ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ৬০০ লিটার ডিজেল ড্রামে ভরে ইটভাটায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল স্টেশন কর্তৃপক্ষ। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তেলের ব্যারেলগুলো আটকে দেয় এবং প্রশাসনকে খবর দেয়।

খবর পাওয়ার পরপরই রাত সাড়ে ১১টার দিকে অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। হাতেনাতে অনিয়মের প্রমাণ মেলায় পেট্রোলিয়াম আইনের অধীনে ফিলিং স্টেশনের ম্যানেজার মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও যেকোনো ধরনের পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ