শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আটঘ‌রিয়ার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক ১৮ June ২০২৬ · Thursday · ১০:২৭ অপরাহ্ণ
আটঘ‌রিয়ার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু

 

মো: আরিফুল ইসলাম,

পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুব‌কের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্তার নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে অবস্থিত আকুল স্টোরের ওপর পড়ছিল। পানি পড়া ঠেকানোর জন্য শাহাদাৎ ছাদে ওঠেন। এ সময় তাঁর পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাহার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলে সিটি কাপড়ের দোকানের ব্যবসায়ী আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে খবর পেয়ে  ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস কর্মীরা  মরদেহ উদ্ধার করে তাঁর নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শাহাদাৎ দেবোত্তর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান আকুল স্টোরের কর্মচারী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কদমডেঙা গ্রামে তাঁর বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তার এবং নিরাপত্তা ঝুঁকিপূর্ণ অবকাঠামোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ