শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া কর্মধায় ৪টি গরু চুরি

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ১০:৩১ অপরাহ্ণ
কুলাউড়া  কর্মধায়  ৪টি  গরু চুরি

 

মোহাম্মদ আজিজুল ইসলাম

 কুলাউড়া উপজেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় রাতের আঁধারে গোয়ালঘরের তালা ভেঙে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ জুন দিবাগত রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের পরশাই বেরী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রফিক মিয়ার বসতবাড়ির পেছনের গোয়ালঘরে প্রতিদিনের ন্যায় গরুগুলো রাখা ছিল। রাতে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।  ভোরে (১৭ জুন) ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন তালা ভাঙা এবং ভেতরের ৪টি গরু উধাও।

​ভুক্তভোগী রফিক মিয়া জানান, গত ১৭ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ১৭ জুন ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাতনামা চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা বলে তিনি জানিয়েছেন।

​ঘটনার পরপরই স্থানীয় লোকজনদের বিষয়টি জানানো হয় এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রফিক মিয়া জানান, চুরি হওয়ার পরপরই গরুগুলো উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করায় থানায় অভিযোগ জানাতে কিছুটা বিলম্ব হয়েছে।

​এ ঘটনায় রফিক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

​এলাকাবাসী জানান, গরু চুরির এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গবাদি পশু রক্ষায় স্থানীয়রা বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ