বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় করব থেকে ৮ মাস পর লাশ উত্তোলন

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ১১:০৭ পূর্বাহ্ণ
লোহাগড়ায় করব থেকে ৮ মাস পর লাশ উত্তোলন
লোহাগড়ায় করব থেকে ৮ মাস পর লাশ উত্তোলন

ময়নাতদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে বলে-জানিয়েছে পুলিশ

সরদার রইচ উদ্দিন টিপু,জেলা প্রতিনিধি  নড়াইল

নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার  লক্ষীপাশা গ্রামের মুকুলের মৃত্যুর ৮ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মুকুলের  মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হলে তার বোন রেহেনা পারভীন বাদী হয়ে ৩ জনকে আসামি করে নড়াইল  আমলী আদালতে মামলা করেন যার নং এমপিও ২০২/২৫ তারিখ ২৭-৮-২০২৫। তারই ধারাবাহিকতায় আদালত ভিকটিম মুকুলের মরাদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন। সে কারনে নড়াইল জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রট মেহেদী হাসান  ও মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল পুলিশের  সিআইডির বিভাগের পরিদর্শক মেহেদী রাসেল নেতৃত্ব প্রায়ত মুকুলে মরাদেহ  লোহাগড়া পৌরসভার আলমারকাজুল কবর স্থান থেকে ৭ এপ্রিল মংগলবার দুপুরে উত্তোলন করা হয়।

এঘটনায় নড়াইল জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান সাংবাদিকদের বলেন আদালতের নির্দেশে প্রায়ত মুকুলের মরাদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আদালতে প্রতিবেদন প্রদান করা হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ