বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০৪:২৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া 

​ কুষ্টিয়া সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়েছে কুষ্টিয়া ৪৭ বিজিবি।

সোম ও মঙ্গলবার (১৫ ও ১৬ জুন) পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১৯ লাখ টাকার মাদকদ্রব্য, ভারতীয় চকলেট বাজি ও বিড়ি উদ্ধার করেছে বিজিবি।

কুষ্টিয়ার ​৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে প্রাগপুর বিওপির একটি টহল দল গরুরা মিস্ত্রীপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ হাজার ৮০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা।

এছাড়া সোমবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ব্যাটালিয়নের জামালপুর বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১.৪ কেজি গাঁজা, ৪০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৪,৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের সিজার মূল্য ১৩ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা। একই দিন দুপুর ১টার দিকে কাজিপুর বিওপির একটি চৌকষ দল কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ১৪ হাজার ৪৪০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬১ হাজার টাকা।

​উদ্ধারকৃত এসব মালামালের মোট সিজার মূল্য প্রায় ১৯ লাখ ৯০০ টাকা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ