সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ায় সাফ‘র আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০৪:২৫ অপরাহ্ণ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ায় সাফ‘র আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া 

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬জুন) সকালে কুষ্টিয়ায় জেলা সমাজসেবা কার্যালয়ে প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও সাফ‘র আয়োজনে আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা অফিসার মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মো: নজরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক| “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ বলেন, তামাক কোং বিভিন্নভাবে নতুন নতুন কৌশলে মানুষকে তামাকে আসক্ত করছে, যাতে মারাত্বকভাবে স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকারকে ধন্যবাদ জানায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)(সংশোধন) আইন-২০২৬ পাশ করার জন্য, জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এটা একটা সফল আইন, ফলে মানুষ পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার সুযোগ পেয়েছে। তামাক কোম্পানির বিভ্রান্তিকর কৌশল উম্মোচন করা, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ নীতির পক্ষে জনমত গড়ে তোলা এবং তরুণ ও সাধারণ জনগণকে সচেতন করে প্রতিরোধে সক্ষম করে তোলা আমাদের সবারই দায়িত্ব। বর্তমান প্রেক্ষাপটে তরুণদের নিকোটিন আসক্তি থেকে সুরক্ষা দিতে এবং তামাক ও নিকোটিন পণ্যের আকর্ষণ কমাতে ই-সিগারেট, ভেপ, নিকোটিন পাউচসহ উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধে পৃথক ও কার্যকর আইন প্রণয়ন সময়ের দাবি। ‘তামাকমুক্ত পরিবার, হোক আমাদের অঙ্গিকার’ এই আহবান জানিয়ে আলোচনা শেষে সাফ‘র পক্ষ থেকে স্টিকার ও লিফলেট বিলি করা হয়।

 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন