শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কবিতা: মধ্যবিত্ত - মো. জাহিদ হাসান

অনলাইন ডেস্ক ১৪ June ২০২৬ · Sunday · ০৯:৩৩ অপরাহ্ণ
কবিতা: মধ্যবিত্ত - মো. জাহিদ হাসান

আজ পারছিনা আমি সমাজের কাছে উঁচু মুখে কথা বলতে। 

আর পারছিনা বেকারত্বের মাঝে খালি পায়ে পথ চলতে।

চার দেয়ালের একটা ঘরে বন্দী আমার চিত্ত।

অন্ধকারে যাচ্ছে ডুবে একটা মধ্যবিত্ত। 

আজ পারছিনা কিছু টাকার অভাবে মেধা দিয়ে জয় করতে।

আজ পারছিনা ভেজা পাতার স্বভাবে সমাজের ভুল ধরতে।

আর পারছিনা আমি বারবার এক ভেঙে যাওয়া মন বাঁধতে। 

আজ পারছিনা এতো হাসির শব্দে চিৎকার করে কাঁদতে। 

চার দেয়ালের একটা ঘরে বন্দী আমার চিত্ত। 

অন্ধকারে যাচ্ছে ডুবে একটা মধ্যবিত্ত। 

আর পারছিনা মুখে মুখোশ জড়িয়ে পরাধীন হয়ে বাঁচতে। 

আর পারছিনা আমি মানুষের হাতে পুতুলের মতো নাচতে।

আজ পারছিনা আমি ক্লান্ত দু'হাতে দুচোখের পানি মুছতে।

আজ পারছিনা একা শেষ পথে এসে নিজেকেই নিজে বুঝতে।

চার দেয়ালের একটা ঘরে বন্দী আমার চিত্ত। 

অন্ধকারে যাচ্ছে ডুবে একটা মধ্যবিত্ত।

লেখক,

মো. জাহিদ হাসান

শিক্ষার্থী,

বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ