শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক ১৩ June ২০২৬ · Saturday · ১০:০৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু
কালিয়াকৈরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নলুয়া এলাকায় পুকুরের পানিতে পড়ে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে এমন ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার নলুয়া এলাকার আব্দুর হাকিমের ছেলে। সে গজারিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র  ছিলেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় কোরআন শিক্ষায় পড়তেন।
স্থানীয় সূত্রে জানা যায়,আব্দুর রহমান প্রতিদিনের ন্যায় ভোরে কোরআন শিক্ষা গ্রহনকরে এবং স্কুলে যায়। শনিবার  স্কুল থেকে বাড়ি ফিরে এবং খাওয়া ধাওয়া শেষ করে বাড়ির আশেপাশে খেলাধূলা করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে অসাবধানতাবশত পড়ে যায়। র্দীঘসময় আব্দুর রহমানকে তার পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুজি  করে।বাড়ির পাশের ওই পুকুরে আব্দুর রহমানের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবার ও স্থানীয় লোকজন তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।  
উপজেলা জাসাসের আহবায়ক মোঃ মজিবর রহমান জানান, অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।শিশুটির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ