শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উপকূলীয় মানুষের জীবন এখনো প্রকৃতির সঙ্গে যুদ্ধ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

অনলাইন ডেস্ক ১৩ June ২০২৬ · Saturday · ০৭:০৬ অপরাহ্ণ
উপকূলীয় মানুষের জীবন এখনো প্রকৃতির সঙ্গে যুদ্ধ: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

 

মো: আল-মাহফুজ শাওন 

খুলনা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নানা সংকটের মুখোমুখি হচ্ছে। ঘূর্ণিঝড় আইলা, সিডর ও আম্ফানের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর উপকূলবাসীর জীবন-জীবিকা, বাসস্থান এবং জীববৈচিত্র্যে যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার অনেকটাই এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ।

 

শনিবার (১৩ জুন) সকালে নগরীর -এ আয়োজিত **‘উপকূলের কণ্ঠ: জলবায়ু সহনশীলতার অভিযাত্রা’** শীর্ষক ফটো প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের ওপর ভিত্তি করে এই প্রদর্শনীর আয়োজন করে । অনুষ্ঠানে প্রশাসক ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের পর মানুষের দুর্ভোগ যারা কাছ থেকে দেখেছেন, তাদের কাছে প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রগুলো অত্যন্ত পরিচিত ও বাস্তবতার প্রতিচ্ছবি। ছবিগুলোতে মানুষের সংগ্রাম, দুর্ভোগ ও টিকে থাকার লড়াই স্পষ্টভাবে ফুটে উঠেছে।

 

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের কোনো বিকল্প নেই। এ জন্য সকলকে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , , ,  এবং ।

 

আয়োজকরা জানান,  এবং  যৌথভাবে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর অর্থায়নে খুলনা ও সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো উপকূলীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং লবণাক্ততার প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা গড়ে তোলা।

 

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হলে পাঁচটি উপজেলার প্রায় **৭ লাখ ১৯ হাজার ২২৯ জন মানুষ** প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন।

 

অনুষ্ঠান শেষে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রী -এর তোলা বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনসংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরার জন্য আয়োজকদের প্রশংসা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ