খুলনার কয়রায় তরমুজ পরিবহনে চাঁদাবাজির অভিযোগ
এসকে এম মহসিন রেজা,উপজেলা প্রতিনিধি:
উপজেলা কয়রার বাগালী ইউনিয়নের বগা গ্রামে তরমুজ পরিবহনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আঠিশ বৈরাগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বগা গ্রামের বাসিন্দা, সে একই এলাকার রবি বৈরাগীর ছেলে।
এ ব্যাপারে আরো জানা যায়, অভিযুক্ত আঠিশ বৈরাগী তরমুজ বহনকারী গাড়ি থেকে ৫০০ এবং প্রতি বিঘা জমির হিসেবে ২০০ টাকা করে চাঁদা আদায় করছেন।
অভিযোগ অনুযায়ী সরজমিনে গিয়ে দেখা যায়, তরমুজ বহন করার উদ্দেশ্যে বিলের দিকে যাওয়ার পথে তরমুজের গাড়িগুলো তার কিছু জমির ওপর দিয়ে চলাচল করে। একে কেন্দ্র করেই তিনি জোরপূর্বক এই অর্থ আদায় করছেন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ীরারা বলেন,এতে করে তরমুজ চাষি ও পরিবহনকারীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এভাবে চাঁদা আদায়ের কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং স্বাভাবিক ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এ ধরনের চাঁদাবাজি বন্ধ করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক ঘোষ বলেন, আমরা সাংবাদিকদের মাধ্যমে তরমুজ পরিবহনে চাঁদা নেওয়ার অভিযোগটি জানতে পেরেছি, এবং তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে অভিযোগের সত্যতার প্রমাণ পেলে আইন অনুব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) বলেন, এ বিষয়ে আমরা কোন লিখিত অভিযোগ পাইনায় তবে বিষয়টি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি তবে অভিযোগের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে অভিযুক্ত আঠিশ বৈরাগীর সঙ্গে মোটো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে অভিযুক্ত নিকট থেকে এ বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।