শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

লোহাগড়ায় ইয়াবাসহ যুবক আটক

অনলাইন ডেস্ক ১৩ June ২০২৬ · Saturday · ০৬:৫২ অপরাহ্ণ
লোহাগড়ায় ইয়াবাসহ যুবক আটক

 

 

লোহাগড়া, নড়াইল 

উপজেলায় দোকানে দই কিনতে গিয়ে মো. সবুজ কাজী (৩২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৩ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত সবুজ কাজী নড়াগাতী থানা এলাকার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের সামনে একটি মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করে। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশী করে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়। স্থানীয় ওই মিষ্টি দোকানী জানান ওই যুবক তার দোকানে কাপ দই আছে কিনা জিজ্ঞেস করেছিলেন। এমন সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে আটক করেন।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বলেন, ১০২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ