শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

Admin ১৩ June ২০২৬ · Saturday · ১২:১২ পূর্বাহ্ণ
মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা
মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-মহিলা সদস্য প্রার্থী ইসরাত জাহান দিপা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা সদস্য প্রার্থীরা জোর তৎপরতা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচনে মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক ক্লিন ইমেজের নারীনেত্রী ইসরাত জাহান দিপা।

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচনে মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা কারী বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক ক্লিন ইমেজের নারীনেত্রী ইসরাত জাহান দিপা

বলেন,মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডবাসীর সমর্থন পেলে তিনি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন,নারী শিক্ষা বিস্তার, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবেন। একই সঙ্গে অসহায় ও হতদরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জ জেলার ১০৮টি ইউনিয়নের মধ্যে মুমুরদিয়া ইউনিয়নের আমার নির্বাচনী ওয়ার্ড গুলিকে একটি আদর্শ ও শ্রেষ্ঠ এলাকা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

খোজ নিয়ে জানা যায়,ইসরাত জাহান দিপা মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে দীর্ঘদিন যাবত ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

প্রতিদিনই তিনি ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে প্রতিটি অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন।করছেন মতবিনিময় -নিচ্ছেন মানুষের দোয়া।শুনছেন মানুষের সমস্যার কথা-দিচ্ছেন সমাধানের নানা প্রতিশ্রুতি বাণী।

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচনে মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা কারী বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক ক্লিন ইমেজের নারীনেত্রী ইসরাত জাহান দিপা জানান, আমি মুমুরদিয়া ইউনিয়নের ৩ টি ওয়ার্ডকে কে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত একটি গ্রিন এলাকা হিসেবে গড়ে তুলতে চাই,সাধারণ মানুষের দুয়ারে আমি সেবাটা পৌঁছে দিতে চাই। ইউনিয়ন পরিষদে মানুষের আসতে হবে না, আমি যেভাবে মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করব তেমনিভাবে সরকারি যত ধরনের সুযোগ সুবিধা আসবে সব ধরনের সুযোগ সুবিধা আমি নিজে মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

তিনি তার পরিকল্পনা বর্ণনা করে বলেন,এলাকায় শিক্ষার মান উন্নয়ন করতে হবে,সাধারণ পরিবার গুলি যেন সব ধরনের সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত করতে হবে।স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করতে হবে।যুবসমাজকে রক্ষা করার জন্য আমি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। পাশাপাশি ইউনিয়নের ওয়ার্ড সমূহের সকল ধরনের সুযোগ-সুবিধা একজন নাগরিক হিসেবে প্রত্যেকটি নাগরিকই পাবে সেটা আমি নিশ্চিত করব।সাধারণ মানুষ যদি আমাকে দায়িত্ব দেয় আমি সাধারণ মানুষদের একজন কর্মচারী অথবা একজন সেবক হিসেবে আমি তাদেরকে সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ।আমি আপনাদের মেয়ে হিসেবে এলাকার সকলের কাছে দোয়া, সহযোগী, সমর্থন প্রত্যাশা করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন