শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে আলোচনায় শীর্ষে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম

অনলাইন ডেস্ক ১১ June ২০২৬ · Thursday · ০৯:৩৩ পূর্বাহ্ণ
৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে আলোচনায় শীর্ষে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম

 

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ,

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে তৃণমূল আলোচনায় রয়েছেন। বিশিষ্ট সমাজ সেবক মানবিক,দানশীল ও প্রবীণ,তরুণ প্রজন্মের আইকন,সাবেক দক্ষিণ বড়দল ইউনিয়নে চেয়ারম্যান এবং তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহিরপুর উপজেলা বিএনপি,এবং  তাহিরপুর আমদানি কারক গ্ৰুপের সাধারণ সম্পাদক হাজী মোঃ সবুজ আলম।

 

ক্লিন ইমেজের রাজনীতিক ব‍্যাক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় এবং সচ্ছল নেতৃত্ব,সাধারণ মানুষের প্রতিনিয়ত খোঁজ খবর রাখা ও সাদামাটা চলাফেরার জন্য তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।

 

হাজী মোঃ সবুজ আলমকে ঘিরে এলাকার তরুণ সমাজের চাহিদা ও আকাঙ্ক্ষা চুখে পরার মতো হয়ে উঠেছে।

দলমত নির্বেশেষে সর্বদায় এলাকার সকল শ্রেণীর মানুষের জন্য নিবেদিত প্রাণ এই ব‍্যাক্তিটি পারিবারিকভাবেও একজন সজ্জন ও ধর্মভীরু মানুষ।

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন

এলাকায় ঘুরে জানাযায়,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে তিনিই সবচেয়ে বেশি আলোচিত ও সমাদৃত।

এলাকার প্রবীণ,তরুণ ও মা-বোনেরা এবং আলেম সমাজও উনাকে নিয়ে বেশ আশাবাদী।

এবার এলাকার সকল শ্রেণি পেশার মানুষ চেয়ারম্যান হিসেবে দেখতে স্বপ্ন বুনছেন হাজী মোঃ সবুজ আলমকে নিয়ে।

আসন্ন ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব‍্যাপারে,হাজী মোঃ সবুজ আলমের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন,

আল্লাহ যদি কবুল করেন এবং জনগণ যদি সমর্থন করে তাহলে প্রিয় ৩নং দক্ষিণ বড়দল 

 ইউনিয়নকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শান্তিপূর্ন,মাদক ও সন্ত্রাসমুক্ত এবং সকল জনগণের সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক ও দূর্নীতি মুক্ত উন্নত ইউনিয়ন হিসেবে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

সে লক্ষ্যে তিনি সবসময় প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধারণ জনগণের সুখেদুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকেন।এবং এলাকায় তিনি নিয়মিত মতবিনিময় ও জনসংযোগের মাধ্যমে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের সকল জনগণের দোয়া ও সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

কিশোরগঞ্জ প্রতিনিধি:আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার...

১৩ June ২০২৬ · Saturday · ১২:১২ পূর্বাহ্ণ