বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
জাতীয়

কিশোরগঞ্জে শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান

অনলাইন ডেস্ক ১০ June ২০২৬ · Wednesday · ০৭:০২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান

 

 

কিশোরগঞ্জ জেলা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলের উপযোগী করে তোলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১০ জুন) পুনরায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে জেলা শহরের কালীবাড়ি মুক্তমঞ্চ হতে শুরু করে রথখলা হয়ে তেরিপট্টি মোড় অতিক্রম করে জাহাঙ্গীর মোড় পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও “বড়লোকের দোকানের এক্সটেনশন” অপসারণ করা হয়। এ সময় দোকানের নির্ধারিত সীমানা অতিক্রম করে বাইরে রাখা বিভিন্ন মালামাল অপসারণ করা হয়, যাতে পথচারীদের চলাচলের পথ সুগম হয়।

জনস্বার্থে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন

কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাজমুস সাকিব খান পিপিএম। অভিযানের সময় তিনি ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (কিশোরগঞ্জ সদর), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ (কিশোরগঞ্জ সদর মডেল থানা), জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অভিযানের কার্যক্রম তুলে ধরেন।

পুলিশ জানায়,শহরের শৃঙ্খলা বজায় রাখতে এবং জনদুর্ভোগ কমাতে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ