মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
অপরাধ

ঢাকার আশুলিয়ায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-হেরোইন উদ্ধার

অনলাইন ডেস্ক ১০ June ২০২৬ · Wednesday · ০২:৩৯ অপরাহ্ণ
ঢাকার আশুলিয়ায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-হেরোইন উদ্ধার

 

 

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০০ পুড়িয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে বুধবার ভোররাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুর সদর থানার ত্রিফলা এলাকার আকতার আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৮), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদা শ্রীরামপুর এলাকার মোঃ কাশেম আলী মোল্লার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) ও নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া এলাকার মৃত তোতা মোল্লার ছেলে মোঃ জাহিদ মোল্লা (৪০)। বর্তমানে তারা সবাই আশুলিয়ার বাইপাইল ও ভাদাইল এলাকায় বসবাস করছিল।

ডিবি পুলিশ জানায়, বুধবার (১০ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যমানের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ৬০০ পুড়িয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পূর্বের ১টি করে মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক আরেকটি আভিযানিক দল ধামরাইয়ের খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সানোয়ার ও লিটন নামের দুই মাদক কারবারিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যমানের ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোঃ সানোয়ার (৪০) ধামরাইয়ের ডাউটিয়া এলাকার মৃত আঃ মান্নানের ছেলে ও লিটন (৪০) একই থানার বান্নল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ